বুধবার, নভেম্বর ১১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ নভেম্বর ২০ ২৬
৬:৩৫ অপরাহ্ণ

জেলা পরিষদ ন্যাচারাল পার্ক: উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটের বাইশটিলায় অবস্থিত ‘জেলা পরিষদ ন্যাচারাল পার্ক’-এর ভবিষ্যৎ টেকসই ও নান্দনিক উন্নয়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদ এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ঢাকা-এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

আজ ৯ই নভেম্বর (সোমবার) সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পার্কটিকে আধুনিক ও পরিবেশবান্ধব স্থাপত্যশৈলীতে রূপদানের জন্য একটি উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের উপস্থিতিতে জেলা পরিষদের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সন্দ্বিপ কুমার সিংহ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি)-এর প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন আইএবি ভাইস প্রেসিডেন্ট (আন্তর্জাতিক বিষয়ক) স্থপতি মাহফুজুল হক জাগলুল, আইএবি ভাইস প্রেসিডেন্ট (জাতীয় বিষয়ক) স্থপতি নওয়াজিশ মাহবুব, আইএবি সাধারণ সম্পাদক স্থপতি ডাঃ মাসুদ উর রশিদ, আইএবি কোষাধ্যক্ষ স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, আইএবি সচিব (উন্নয়ন) স্থপতি এম ওয়াহিদ আসিফ, উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার পরিচালক স্থপতি অভিজিৎ মজুমদার, উপ-প্রতিযোগিতা পরিচালক স্থপতি ইমরুল ইসলাম দুররানী।

এছাড়াও সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সূর্য সেন রায় এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, প্রস্তাবিত উন্মুক্ত নকশা প্রতিযোগিতার মাধ্যমে দেশের সেরা স্থপতিদের কাছ থেকে বাইশটিলা ন্যাচারাল পার্কের মাস্টারপ্ল্যান ও পরিবেশবান্ধব স্থাপত্য নকশা আহ্বান করা হবে। এর ফলে সিলেটের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে এই পার্কটিকে একটি দৃষ্টিনন্দন ও মানসম্মত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সহজ হবে। জেলা পরিষদের পক্ষথেকে বলা হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে জুরি বোর্ডের মাধ্যমে নির্বাচিত প্রথমস্থান অধিকারীকে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয়স্থান অধিকারীকে তিন লক্ষ টাকা, তৃতীয়স্থান অধিকারীকে দুই লক্ষ টাকা এবং অংশগ্রহনকারীদের মধ্য থেকে স্পেশালী আরাও তিন জনকে এক লক্ষ করে মোট তিন লক্ষ টাকা প্রদান করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ