বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১১ নভেম্বর ২০ ২৬
৯:৩৮ অপরাহ্ণ

এলাকায় শো'কের মাতম
সিলেটের গোয়াইনঘাটে সড়ক দূর্ঘট'নায় নি*হত ২ জনের দাফ'ন সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার নয়ানগর গ্রামের মামুনুর রশিদ ও তারেক আহমদের জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা এগারটায় স্হানীয় নয়ানগর গ্রামে জানাযা শেষে মরহুমদ্বয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই এলাকার ২জন লোক এক সাথে মৃত্যুবরণ করায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া পড়েছে।

গতকাল মঙ্গলবার রাত দশটায় গোয়াইনঘাট উপজেলার সারীঘাট-গোয়াইনঘাট প্রধান সড়কের সাতাইন বেকরা ব্রিজ এলাকায় ডিআই গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামুনুর রশিদ নিহত এবং সিএনজিচালক তারেকসহ কয়েকজন আহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর ঘাতক ডিআই গাড়ি ও এর চালককে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে এবং দাবি না মানলে গোয়াইনঘাট রোড অবরোধের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ