১১:২৮ অপরাহ্ণ
৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী লাহিন মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের ভুইগাঁও ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ লাহিন মিয়ার সমর্থনে নিজ গ্রাম ভুইগাঁও পশ্চিমপাড়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রার্থীর নিজ বাড়িতে আয়োজিত এ সভায় ভুইগাঁও গ্রামের মুরুব্বিয়ান, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল ফয়েজ নোমানী ও ওলিউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আসমত আলী।
মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী মোঃ লাহিন মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতার কথা তুলে ধরে বলেন, “আমি আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আপনারা আপনাদের সুচিন্তিত বিবেচনায় আসন্ন নির্বাচনে আমাকে নির্বাচিত করলে, আপনাদের সঙ্গে নিয়ে পিছিয়ে পড়া এ ওয়ার্ডের উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, “ভুইগাঁও ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, খেলাধুলার প্রসার এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এ সময় তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত গ্রামবাসীরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।