বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০ ২৬
৪:৪৯ অপরাহ্ণ

জকিগঞ্জের প্রবীণ আলেম মাওলানা আবুল কালাম মজলী হুজুরের ইন্তে'কাল

জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মজলী গ্রামের প্রবীণ আলেম ও বিয়ানীবাজার উপজেলার দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার হযরত মাওলানা আবুল কালাম (মজলী হুজুর) ইন্তে'কাল করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা আবুল কালাম দীর্ঘদিন দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা ও দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষাদান করেছেন।

সর্বশেষ মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। দুবাগ এলাকার মানুষের কাছে তিনি ‘মজলী হুজুর’ নামেই অধিক পরিচিত ছিলেন। নিভৃতচারী, ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী এই আলেমের মৃত্যুতে জকিগঞ্জের মজলী গ্রামসহ বিয়ানীবাজারের দুবাগ এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

তাঁর দীর্ঘদিনের দ্বীনি শিক্ষা ও শিক্ষকতার স্মৃতি স্মরণ করছেন এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা। এদিকে মাওলানা আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও দারুল উলুম করাচীর নায়েবে মুফতি আল্লামা মুফতি আব্দুল মান্নান, দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল কাদির এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

শোকবার্তায় তাঁরা মরহুমের দ্বীনি খেদমত ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

উল্লেখ্য, মরহুম মাওলানা আবুল কালাম মজলী হুজুর পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও দারুল উলুম করাচীর নায়েবে মুফতি আল্লামা মুফতি আব্দুল মান্নান (দা.বা) এর আপন খালাতো ভাই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ