৭:০ ৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে নিশ্চিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, লুৎফুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগঁাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বদরুদ্দোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্টাচার্য, সাবেক শিক্ষক প্রতিনিধি নিশি কান্ত রায়, বিএনপি নেতা আবদুস সোবহান, এমএ মতিন, আবুল হাশিম ডালিম, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা পূজা কমিটির জয়দ্বীপ সূত্রধর বীর্দ্রে, বিভাষ দে, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দে, শাহ ফুজায়েল আহমদ, পূজা কমিটির সুবল দেব, রেনু শর্মা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলায় মোট ৩৯টি মন্ডপে দুর্গোৎসব পালনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অতীতে জগন্নাথপুরে দুর্গোৎসব পালনে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এখানে সব সময় হিন্দু-মুসলিমের সম্প্রীতি বজায় থাকে। তাই অতীতের মতো এবারো জগন্নাথপুর উপজেলার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও ৩৯ টি মন্ডপের পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।