মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ
২৪ নভেম্বর ২০ ২৬
৬:১৯ অপরাহ্ণ

কমলগঞ্জে সুবিধাবঞ্চিত ও স্পনসরকৃত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে ‘এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ সিডিপি কার্যালয় (একে বাংলা) স্কুলে এই উপহার বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল কবির বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক সিডিপি ব্যবস্থাপক এন্ড্রোক মন্ডল। অনুষ্ঠানে অতিথিরা গুড নেইবারস্ বাংলাদেশের শিশু সুরক্ষা, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশ ও জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।

এসময় অনুষ্টানে মৌলভীবাজার সিডিপি'র কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক ও প্রজেক্টের তালিকাভুক্ত শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশুদের হাতে 'এপিআর গিফট ক্যাম্পেইন ২০২৬'-এর আওতায় স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, রাবার, শার্পনার, পানির বোতলসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ