৮:৩৫ অপরাহ্ণ
পরিকল্পিত সন্ত্রা'সের প্রতি'বাদে শাল্লায় বিএনপির বিক্ষো'ভ মিছিল ও সমাবেশ
সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশে পরিকল্পিত সন্ত্রা'সী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষো'ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শাল্লা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মাহবুব সোবহানী চৌধুরী, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এছাড়াও পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার প্রতিবাদ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।