মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩ মে ২০ ২২
২:৪২ পূর্বাহ্ণ

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ০৪ নম্বর ওয়ার্ডসহ সিলেট নগরবাসী, দলীয় নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা সিলেট মহানগর যুবলীগের সভাপতি সভাপতি আলম খান মুক্তি।

এক শুভেচ্ছা বার্তায় আলম খান মুক্তি বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ভেদাভেদ ভুলে সকলকে এই আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হবে শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।

তিনি বলেন, গেল দুই বছর করোনাকালের বিধিনিষেধ শেষে স্বাভাবিক পরিবেশে পালিত হবে ঈদুল ফিতর। এই পরিস্থিতি বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদ উদযাপনের আহবান জানান তিনি। সেই সাথে সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্যে ও সিলেট মহানগর বাসী সহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তালার রহমত কামনা করেন আলম খান মুক্তি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ