১২:০ ৫ অপরাহ্ণ
শ্রমিকদল নেতা নুরুল ইসলামের পুত্রের অকাল মৃ'ত্যুতে ব্যারিস্টার সালামের শো'ক
যুক্তরাজ্য শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগরাবাজার হাজী আনোয়ার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র নাইম ইসলামের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।
এক শোক বার্তায় তিনি বলেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান নাইম ইসলামের এই আকস্মিক মৃত্যুতে পুরো ব্রিটেন প্রবাসী এবং দেশবাসী শোকাহত।
এই মৃত্যু একজন বাবার জন্য কতটা কষ্টদায়ক তা কেবলই ঐ বাবা ব্যাতীত আর কারো পক্ষে বুঝা মুশকিল।
শোকবার্তায় ব্যারিস্টার সালাম বলেন, কঠিন এই মূহুর্তে নাইমের বাবা মা-সহ পরিবার যেন শোক সইতে পারে মহান রবের প্রতি এই কামনা করছি।
উল্লেখ্য, লন্ডন শহর থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে লেকের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ নাঈম ইসলাম। গত ২৬ সেপ্টেম্বর লেকের পাড়ে ওযু করতে গেলে প্রবল বাতাসের কারণে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান তিনি।
এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। তবে নাঈম সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যান। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর উদ্ধার করা হয় নাঈমের মরদেহ। বিজ্ঞপ্তি