বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ অক্টোবর ২০ ২৬
৬:০ ৭ অপরাহ্ণ

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা আহছান মিয়ার মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রাক্তন কর্মকর্তা ও ব্যাংক অফির্সাস ক্লাব সিলেটের সিনিয়র সদস্য শিক্ষানুরাগী মরহুম মোঃ আহছান মিয়ার ১৮তম মৃ'ত্যুবার্ষিকী শুক্রবার।

মরহুম আহছান মিয়া বাংলাদেশ ব্যাংক অফির্সাস এসোসিয়েশন, ব্যাংক অফির্সাস ক্লাব, লামাকাজী লালারগাঁও জামে মসজিদ, ,মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সালের ৩০ অক্টোবর উপশহরস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের ১৮তম মৃত্যুবার্ষিকীতে পরিবারে পক্ষে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

তিনি চ্যানেল টুয়েন্টিফোর এবং দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন এবং সাবেক ক্রিকেটার মোস্তাফিজ রোমানের বাবা। এদিকে মরহুমের পরিবারের পক্ষ হতে জনকল্যাণমূলক কাজে সহযোগিতার জন্য ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় “মরহুম আহছান মিয়া ফাউন্ডেশন”। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্থাটি দুস্থদের চিকিৎসাসেবা প্রদান, এতিম শিশুদের লালন-পালনে সহায়তা, শীতে বস্ত্র বিতরণসহ নানামুখী মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রেখেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ