শুক্রবার, আগস্ট ৭, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
৬ আগস্ট ২০ ২৬
৭:৫১ অপরাহ্ণ

জগন্নাথপুরে জুলাই গণ'অভ্যু'ত্থান দিবস পালন

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ৫ আগস্ট বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা জামায়াত ও এবি পার্টিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ'অভ্যু'ত্থান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারকে সংব'র্ধনা ও পুরস্কার বিতরণসহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এছাড়া জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের নেতৃত্বে বৃষ্টি উপক্ষো করে গণমিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এদিকে-পৃথক ভাবে জগন্নাথপুর উপজেলা এবি পার্টির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এস. এম শাহীন আলমের সভাপতিত্বে ও আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মু. আলী আছগর ইমন, হাজী আনোয়ার হোসেন, বাবুল দাস, জেলা মহিলা সম্পাদক মোছা. জান্নাতুল ফেরদৌস, দেলোয়ার হোসাইন, আব্দাল মিয়া, হেলাল আহমেদ, মুজিবুর রহমান ও কামাল মিয়া প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন, জাকির হুসাইন, আফরোজ আলী, সুজন মিয়া, মুনিম আহমদ, আমেনা বেগম, রুবিনা বেগমসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিলম্ব না করে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। অন্যতায় যেকোনো পরিস্থিতির জন্য মাশুল দিতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ