শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ সেপ্টেম্বর ২০ ২৬
১:৪৩ অপরাহ্ণ

হিউম্যান এইড বাংলাদেশের ৫ম বর্ষপূর্তি ও অগ্রযাত্রা উৎসব অনুষ্ঠিত

হিউম্যান এইড বাংলাদেশের ৫ম বর্ষপূর্তি ও অগ্রযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি পার্টি সেন্টারে এ উৎসব সম্পন্ন হয়েছে। হিউম্যান এইড এর চেয়ারম্যান মুহাম্মাদ উসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর- উল- হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক মাওলানা মাহফুজ আল মাদানী।

ম্যানেজিং ডিরেক্টর গুলজার আহমদ ও নাশিদ সিরিজ শিল্পী জাহিদ রাহীর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট বিভাগের সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন, কিরাআতুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রভাষক মাওলানা ফয়সল আহমদ হেলালী, সাবেক মেম্বার জনাব রাজা মিয়া, সমাজসেবক হেলাল আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মুরাদ আলী, হিউম্যান এইড বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এসএম জাকারিয়া, কিরাতুল কুরআন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক এস এম আলী, হিউম্যান এইড বাংলাদেশের ফিনেন্স ডিরক্টর মুহাম্মদ মিজানুর রহমান, সদস্য আহমদ কবির শামস, এবাদুর রহমান, ইকরা হিফযুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল আল আমিন, হাবিবুর রহমান হিফজুর, হাফিজ জাকির হোসাইন, আব্দুল মুনতাসির, কামরুল হাসান, আব্দুল্লাহ আল আবিদ, ইমদাদুল হক ইমন, বায়জিদ চৌধুরী, রাইয়ান চৌধুরী, শিশুশিল্পী হোসাইন শাহান প্রমুখ। অনুষ্ঠানে হিউম্যান এইড এর পাঁচ বছরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপন ও আগামীর পরিকল্পনা ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সিলেটবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন চেয়ারম্যান মুহাম্মদ উসমান গণি। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ