মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
জগন্নাথপুুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০ ২৬
৭:৫৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শনিবার ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি সালমান খালেদ চৌধুরী, ইসি মেম্বার আব্দুল মছব্বির দুলু, ট্রাস্টি শাহ নুরুল করিম, এমএ সত্তার, ছমির আলী প্রমূখ।

রিসোর্স সেন্টারের শিক্ষক মিনহাজুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী তাহের আল হামিদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের পরিচালক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী মুহাম্মদ কবির উদ্দিন, জাহেদ আহমদ, শিক্ষার্থী অনিক সূত্রধর, শামীম আহমদ, রাহাত হোসেন, মোছা: রিমা আক্তার, সাঈদ খান ও তামিমা বেগম।

পরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও মানব কংকাল ক্রয়ের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক সূত্রধরকে এবং ল্যাপটপ ক্রয়ের জন্য বুয়েটের শিক্ষার্থী সুমাইয়া আক্তার হান্নাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ