৭:০ ৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তে'জনা
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে এলাকায় উত্তে'জনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের হাওরে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিনে স্থানীয়রা জানান, ঘোষগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমুজ মিয়ার ব্যক্তিগতভাবে খরিদা জায়গা ও বাড়ি রকম অনেক সম্পত্তি রয়েছে।
প্রবাসী সমুজ মিয়া মারা গেলে তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী ছালেহা বেগম ও সন্তান প্রবাসী সামছু মিয়া এবং রুবেল মিয়া ওয়ারিশান হিসেবে এসব সম্পত্তির মালিক হন। তারা কাগজপত্রে লিখিতভাবে এসব সম্পত্তি দেখাশোনার জন্য প্রতিনিধি নিয়োগ করেন মৃত প্রবাসী সমুজ মিয়ার ছোট ভাই ঘোষগাঁও গ্রামের ফিরোজ মিয়াকে। এ নিয়ে এলাকায় শালিসের মাধ্যমে ফিরোজ মিয়াকে প্রবাসীদের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
দায়িত্ব পেয়ে ফিরোজ মিয়া তাদের দুই কেদার আমন জমি রোপন করেন। এতে বাধ সাধেন মৃত প্রবাসী সমুজ মিয়ার বোন ফ্রান্স প্রবাসী মালা বেগম ও দেশে থাকা কনই বেগম। তারা প্রবাসীর এসব সম্পত্তি ভোগ দখলে গেলে ফিরোজ মিয়াকে বাধা দেন।
এ বিষয়ে ফিরোজ মিয়া বলেন, আমি জমিতে আমন ধানের চারা রোপন করেছি। এসব রোপনকৃত চারা আমার বোন মালা বেগম ও কনই বেগমের লোকজন উপরে ফেলে দিয়েছে। আমাদের প্রবাসী মৃত ভাই সমুজ মিয়ার খরিদা সম্পত্তিতে আমরা ভাই-বোন কোন ভাগ পাই না। এসব সম্পত্তির মালিক তার স্ত্রী ও সন্তানেরা। তারা তাদের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আমাকে দেয়ায় আমার বোনেরা তাদের লোকজন দিয়ে আমাকে নানাভাবে হয়রানী করছে। যা কোন অবস্থায় কাম্য নয়। এদিকে-চেষ্টা করেও প্রতিপক্ষের কারো সাথে যোগাযোগ করা বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।