১১:৪৫ অপরাহ্ণ
ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাকে অভিনন্দন জানিয়েছে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টার এবং হাসপাতালের হেমাটোলজি (বিভাগ।
২০ সেপ্টেম্বর, রোববার সকালে পরিচালকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
এ সময় হাসপাতালের রক্তরোগ ও হিমোফিলিয়া রোগীদের আধুনিক চিকিৎসা সেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. নবেন্দু চৌধুরী, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মো. আতিক মিয়া, বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহিম এবং মো. বাদশা মিয়া। সৌজন্য সাক্ষাৎ শেষে নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং বিশেষায়িত রোগীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।