রবিবার, সেপ্টেম্বর ২০ , ২০ ২৬
নুরুল আমিন ​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১৯ সেপ্টেম্বর ২০ ২৬
৮:২৮ অপরাহ্ণ

শাল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়।

​সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা ডেঙ্গু রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তারা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা এবং বাজারের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। ​

সভা শেষে অতিথিদের নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ সময় বাজারের ড্রেন নিষ্কাশন এবং বাজারের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে দিকনির্দেশনা প্রদান করা হয়। ​

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল। ​

এ সময় আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি ব্রজেশ চৌধুরী, সেক্রেটারি ফরহাদ মিয়া, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, বিএনপি নেতা আবুল কালাম (পণ্ডিত)সহ স্থানীয় বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ