১১:০ ০ অপরাহ্ণ
কমলগঞ্জে বৃষ্টিতে ভিজে স্বাস্থ্যঝুঁ'কিতে পড়া নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ
চা বাগানের চিরচেনা দৃশ্য হলো সকাল থেকেই বৃষ্টির সঙ্গে লড়ে পাতা তোলার কাজ চালিয়ে যাওয়া। ছাতা মাথায় দিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই এই নারীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন।
কিন্তু একটানা বৃষ্টিতে কাজ করা এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়া তাঁদের নিত্যদিনের সঙ্গী। এই দুর্দশা লাঘবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জের প্রায় দুই হাজার নারী চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট বিতরণ করেছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানের এসকল নারী চা শ্রমিকদের মাঝে এই উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল রানার সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবসার মাহমুদ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, চা শ্রমিক নেতা রামভজন কৈরি,নারী নেত্রী শাহানা আফরিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, রেইনকোট কেবল একটি পোশাক নয়, এটি শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। প্রতিকূল প্রকৃতিতে কাজ করা এসব নারী শ্রমিকের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এই উপহার। অনুষ্ঠানে উপস্থিত নারী শ্রমিকদের মুখে দেখা যায় তৃপ্তির হাসি।
দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এমন একটি সময়ে এই উপহার পাওয়ায় আয়োজক ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। চা বাগানের অর্থনীতিতে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাঁদের কাজের পরিবেশ উন্নত করতে এবং জীবনযাত্রার মান বাড়াতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ, যা বর্ষার দিনেও তাঁদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।