বুধবার, জুলাই ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ ফেব্রুয়ারী ২০ ২১
৩:৩৯ অপরাহ্ণ

কমিউনিটি নেতা এনাম উল হক চৌধুরীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের বড় ভাই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরীর চাচাত ভাই, সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামের কৃতি সন্তান, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির ইউকে'র মেইনষ্ট্রিম রাজনৈতিক ব্যক্তিত্ব, জামেয়া কাসিমুল উলুম শাহবাগ মাদ্রাসার ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান লন্ডন বাংলা প্রেসক্লাব সহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য এনাম উল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কমিউনিটি নেতা মরহুম এনাম উল হক চৌধুরী সামাজিক ও দানশীল ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মতো একজন গুণী মানুষের এই মূহুর্তে পৃথিবী থেকে চিরবিদায়ে সবাই শোকাহত। তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোক বিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ