২:১৩ পূর্বাহ্ণ
রেজাউল করিম আলোর মায়ের দাফন সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলোর মায়ের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বাদ আসর ভাদেশ্বর মুকামবাজার জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে মুকাম বাজার কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, কামরুল হুদা জায়গীদার, আবুল কাহের চৌধুরী শামীম, আশিক উদ্দিন চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, লল্লিক আহমদ চৌধুরী, মুকুল মুর্শেদ, সৈয়দ হাসান মাহমুদ মবু, ছালিক আহমদ চৌধুরী, নোমান উদ্দিন মুরাদ, এসএম রিপন, হারুনুর রশীদ, কাজী ফুরাদ, শাহ গোলজার নানু, মাহতাবুর রহমান, সাহেদ আহমদ, লিটন আহমদ, রায়হান এইচ খান, সিএম আরিফ আব্দুল্লাহ জুনু সহ এলাকার বিশিষ্টজন, মুরব্বিয়ান, যুব সমাজ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
উল্লেখ্য, শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ভাদেশ্বর দক্ষিণভাগস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওইন্নাইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন। বিজ্ঞপ্তি