মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৯ জুলাই ২০ ২১
১১:৩০ অপরাহ্ণ

ছাত্রনেতা সাফওয়ান আলম কোরেশীর পিতৃবিয়োগে মেয়র আরিফের শোক

মেজরটিলা মোহাম্মদপুরের বাসিন্দা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ছাত্রনেতা সাফওয়ান আলম কোরেশীর পিতা আসসাক কোরেশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেন তিনি যেন উনার ছগীরা কবিরা গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আসসাক কোরেশী বৃহস্পতিবার ভোর ৬টায় সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ