শুক্রবার, জানুয়ারী ১৬, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট ::
৬ মে ২০ ২৪
৮:৫৫ অপরাহ্ণ

মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগী রুমানা আক্তার পলি
সিলেটে নারী নির্যাতনবিরোধী কর্মীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ

সিলেট নগরীর টিলাগড় এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার পলি নামের এক নারী কর্মীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল ৫ই মে (২০২৪) রোববার সন্ধ্যায় মুখোশধারী একদল যুবক এ নৃশংস ঘটনা ঘটায়।

রুমানা আক্তার পলি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেঁতলী গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণী সামাজিক ও সাংগঠনিক কাজে নিয়মিত সক্রিয় ছিলেন এবং নারী নির্যাতন, ইভটিজিং ও যৌন সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করতেন।

রোববার সন্ধ্যায় সাংগঠনিক কাজ শেষে তিনি সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। টিলাগড়ের এমসি কলেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৭-৮ জন যুবক তার অটোরিকশার গতিরোধ করে এবং অস্ত্রের মুখে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়।

পরে তাকে আলুরতল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর রাতেই তাকে নির্জন স্থানে ফেলে রেখে যায় অভিযুক্তরা। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

স্বজনদের দাবি, “মুখোশ পরে থাকায় ধর্ষকদের শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে রুমানা আক্তার পলি।” শাহপরান থানার ওসি মোশাররফ করীম জানান, “এখনও কোন ধরণের অভিযোগ পাইনি।

ভিকটিম ও তার পরিবারকে আইনগত সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।” এদিকে নারী অধিকার সংগঠনগুলো বলছে, সিলেটে সাম্প্রতিক সময়ে নারীর ওপর সহিংসতা বেড়ে গেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেছেন, “এই ঘটনার বিচার না হলে সমাজে ভয়ের সংস্কৃতি আরও বিস্তৃত হবে।”

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ