১১:৩১ অপরাহ্ণ
বেকা সিলেট ইউনিটের মাসিক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন
বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট-এর ১১ম তম মাসিক সভা গত শনিবার (২১ শে নভেম্বর ২০২৬) বিকাল ৪ টায় নগরীর তাতীপাড়াস্থ দি এইডেড হাই-স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্টিত হয়।
এসোসিয়েশনের সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্টারগার্ডেনের অধ্যক্ষ মিজানুর রহমান-এর সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় সভার শুরুতে গত ১১ই জুলাই ২০২৬ অনুষ্ঠিত ১০ম ও মাসিক সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত এবং প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্তাপন করলে, সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত ও প্রস্তাবসমূহ গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা দিএইডেড হাই-স্কুলের সিনিয়র শিক্ষক, শিক্ষক পর্ষদ-এর সম্পাদক এবং বিএনসিসির প্লাটোন কমান্ডার মো: মজির উদ্দিন,কেন্দ্রীয় কমিটির পর্যটন সচীব ও সিলেট ইউনিটের সদস্য আব্দুল্লাহ আল হারুন (রাজু), সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক মো. মুহিবুর রহমান, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোহাম্মদ আব্দুল লতিফ, মো: দেলওয়ার হোসেন, কো-অপ্ট সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, মো: জামাল হোসেন, জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মোহাম্মদ মঈনুল হক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মাজেদ আহমদ চৌধুরী, নুরুন নাহার লাবনী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৮ই ডিসেম্বর শুক্রবার সংগঠনের পরিবার-পরিজন নিয়ে বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য সচিব- মোহাম্মদ জাকির হোসাইন, সদস্য- মোহাম্মদ মঈনুল হক, , সদস্য- মো: জয়নাল আবেদীন, সদস্য- মাজেদ আহমদ চৌধুরী,, সদস্য- সোনিয়া আক্তার চুমকী, সদস্য- নুরুন নাহার লাবনী। সভায় সিদ্ধান্ত জনপতি ৫০০/- টাকা এবং এক্স ক্যাডেট পরিবারের সন্তানদের জন্য জনপতি ৩০০/- টাকা করে চাঁদা নির্ধারিত করা হয়। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক কমিটির সাথে যোগাযোগ করে নাম তালিকার অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় আরোও সিদ্ধান্ত গৃহীত হয় ২০২৬-২০২৭ নতুন কার্যকরি কমিটি গঠনের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিটির সদস্যরা হলেন- (১) প্রধান নির্বাচন কমিশনার লে. কর্ণেল (অব:) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, (২) কমিশনার মেজর ড. তোফায়েল আহমদ, (৩) কমিশনার ডা: মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ২০২৬-২০২৭ নতুন কার্যক্রম কমিটির নির্বাচনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা সংগঠনের বার্ষিক চাঁদা পরিশোধ করার জন্য অনুরোধ করা হয়।