বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
বিয়ানীবাজার প্রতিনিধি::
২২ ডিসেম্বর ২০ ২৪
১০ :১১ অপরাহ্ণ

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আওয়ামীগ নেতা এডভোকেট আব্বাছ উদ্দিন

সিলেটের বিয়ানীবাজারে মবের স্বীকার হয়ে গুরুতর আহত হয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন।


গতকাল শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মবের স্বীকার হন তিনি।

ঘটনার সূত্রে জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন গত ৫ আগস্ট শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন।

আব্বাছ উদ্দিনের উপর সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও সিলেট মেট্রোপলিটনের কোতয়ালী ও শাহপরান থানায় হত্যা মামলা সহ একাধিক উদ্দেশ্যমূলক মিথ্যা রাজনৈতিক, প্রতিহিংসা পরায়ন হয়ে মামলা দায়ের করে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা।


যার কারণে তিনি, আত্মগোপনে যেতে বাধ্য হন। গতকাল ২৪ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে, গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামে যাওয়ার পথে শেওলা বাজারে এডভোকেট আব্বাছ উদ্দিনের ভাড়া করা গাড়ি (সিএনজি চালিত অটোরিক্সা) গতি রোধ করে ১০-১৫ জন সন্ত্রাসীরা অতর্কিত হামলা তাকে মারাত্মকভাবে আহত করে।

পরে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে তার পথচারী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এবং পুলিশি গ্রেফতারের ভয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এডভোকেট আব্বাছ উদ্দিনের পরিবারের লোকজন অভিযোগ করেন, বিএনপি নেতা সরোয়ার, রেজার নেতৃত্বে ১০-১৫ জন লোক তার উপর হামলা করে।

এডভোকেট আব্বাছ উদ্দিনের স্ত্রী নাজিফা তামান্না জানান-গত নভেম্বর মাসে ২০- ২৫জন বিএনপির নেতাকর্মীরা তার স্বামীকে খুজতে তার বাড়িতে যায়, তাকে বাড়িতে না পেয়ে তারা উত্তেজিত হয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ, হুমকি প্রর্দশন করে।

এবং বলে আব্বাছ উদ্দিনকে যে দিন, যেখানে পাবে হত্যা করবে। তিনি অভিযোগ করেন আমার স্বামীকে তারাই রাতের আধারে হামলা করে হত্যার চেষ্টা করে তারা।

তিনি বলেন,আমার স্বামী আব্বাছ উদ্দিনকে পুলিশি গ্রেফতার ও আরো হামলার ভয়ে শহরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারছিনা। আমরা গোপনে গ্রাম‍্য ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছি।

উল্লেখ্য এডভোকেট আব্বাছ উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের মরহুম বশির আহমেদের বড় ছেলে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মো: আশরাফুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলার বিষয়ে অবগত নন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ