বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০ ২৬
১১:২৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক

সিলেটের গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে আ'টক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম থেকে তাকে আ'টক করা হয়। আটক আব্দুর রহিম (৪৫) মোল্লাগ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে এবং ফুলবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার একটি ইটভাটায় লায়েছ নামে এক যুবককে লম্বা দা হাতে ধাওয়া করেন আব্দুর রহিম। এ সময় ইটভাটার কর্মচারী ও উপস্থিত লোকজন তাকে বাধা দেন।

পরদিন সোমবার এক ভাসমান ভাঙাড়ি ব্যবসায়ীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের সড়কে আরেক ফেরিওয়ালাকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, ধারাবাহিক এসব ঘটনার পর জননিরাপত্তার কথা বিবেচনা করে আব্দুর রহিমের সহোদর আবুল হোসেন পুলিশকে খবর দেন। পরে দুপুরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আটকের সময় পুলিশের উপস্থিতিতেই আব্দুর রহিম বাড়ির লোকজনের ওপর চড়াও হন।

এ সময় তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে অনিক আহমদ সেবুল নামে এক যুবদল নেতা ঘুষির আঘাতে নাক ফেটে আহত হন। প্রতিবেশীদের অভিযোগ, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তিনি প্রায়ই লম্বা দা, লোহার রড কিংবা জিআই পাইপ নিয়ে চলাফেরা করতেন এবং বিভিন্ন ব্যক্তির ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী বলেন, তার নিজ বাড়িসহ এলাকার যে কোন মানুষের সাথে একটু বাক-বিতন্ডা বলেও সে উত্তেজিত হয়ে হাতে যা পায় তা দিয়ে মারতে যায়। খবর পেয়ে তাকে আটক করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ