শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০ ২৬
৬:৪৫ অপরাহ্ণ

জকিগঞ্জে উত্তরকুল ডা'কা'তির ঘটনায় একজন গ্রেফ'তার

সিলেটের জকিগঞ্জে উত্তরকুল ডা'কাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামে একজনকে গ্রেফ'তার করেছে থানা পুলিশ।

তাঁর বিরুদ্ধে একাধিক ডা'কাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী হোসেন উপজেলার কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রামের সবু মিয়া ওরফে সাবু মিয়ার ছেলে। পুলিশ জানায়, উত্তরকুল ডাকাতির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাঁকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ