মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ ডিসেম্বর ২০ ২৪
৩:৪২ অপরাহ্ণ

বিশিষ্ট মুরব্বী আব্দুন নূর আর নেই, দা.ফন সম্পন্ন

সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রয়াগমহলের বিশিষ্ট মুরব্বী আব্দুন নূর মঙ্গল বার (১০ ডিসেম্বর ২০২৪) সকাল ৭টা ৫০ মিনিটে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহী...... রাজেউন) তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ভাই, দুই বোন, চার পুত্র দুই কন্যাসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ আসর প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়।

জানাযায় ইমামতি করেন মরহুমের মেজ পুত্র মাওলানা তারেক আহমেদ। জানাযায পূর্বে মরহুমের জীবন কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলান মনির উদ্দিন, প্রয়াগমহল পুরাতন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা কয়েস আহমদ।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা সাংবাদিক মো.মুহি্বুর রহমান, মরহুমের বড়পুত্র সুফিনগর মুজাম্মামিল আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মো.আফজল হোসেন। জানাযা শেষে দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। জানাযায় মরহুমের আত্নীয়স্বজনসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। জানাযা শেষে প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ