বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০ ২৬
​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
৮ অক্টোবর ২০ ২৬
৩:৪২ অপরাহ্ণ

শাল্লায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

​সুনামগঞ্জের শাল্লায় আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ​

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী পারভীন চৌধুরী। ​

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, মাহবুব চৌধুরী, নিতাই দাস নিতাই, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল রায়, বিএনপি নেতা আব্দুল করিম মাস্টার এবং শাল্লা থানার এসআই সৈকত প্রমুখ।

​সভায় আসন্ন দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা এবং উৎসবটিকে আনন্দমুখর ও উৎসবমুখর করে তুলতে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা সম্প্রীতির মেলবন্ধনে শাল্লা উপজেলায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ