১:১২ পূর্বাহ্ণ
তিতাসে সেলিমা আহমাদ মেরী এমপি'র জন্মদিন পালিত
কুমিল্লার তিতাসে সেলিমা আহমাদ মেরী এমপি'র শুভ জন্মদিন পালন করা হয়েছে।উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা আড়াই টায় উপজেলার ফুলঁচান ভবনে সেলিমা আহমাদ মেরী এমপি'র জন্ম দিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু,উপজেলা যুব লীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোসলেম মিয়া,সহ প্রচার সম্পাদক মো. মোবারক হোসেন,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান শান্তি, জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুবলীগ নেতা নজরুল ইসলাম কাজল, নাজমুল হাসান কিরণসহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।