৯:৪৭ অপরাহ্ণ
বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বরাদ্দকৃত গভীর নলকুপ বাতিল চান ৮ মেম্বার
বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ৮ জন সদস্য (মেম্বার)। চেয়ারম্যনের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন।
ফলে দেওকলশ ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, দেওকলশ ইউনিয়ন পরিষদে গভীর নলক’প নামের তালিকা প্রেরণ করা হয়েছে। যাহা আমরা নিন্ম স্বাক্ষরকারী পরিষদের সদস্যগণ অবগত নহে।
এমনকি পরিষদের মাসিক সভায় উক্ত তালিকা সংক্রান্ত বিষয়ে কোন আলোচনা হয়নি। এই তালিকা সদস্যদের ছাড়া অজান্তে প্রেরণ করা হয়। উক্ত তালিকা বাতিল ও পূণরায় তালিকা করার অনুরোধ করা হল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ৭নং দেওকলশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনের মোবাইলে কল দিলেও ফোন রিসিভ করেননি।