১০ :১৩ অপরাহ্ণ
কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং ২৭/১৯৯৫) কর্তৃক অনুমোদিত সংগঠন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ।
১৭ অক্টোবর শনিবার রাতে সংগঠনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্টানের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ কয়ছর আলী জালাল, নির্বাহী সদস্য মনছুর আলম, মঈন খান প্রমূখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক কানাইঘাট উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করেন।
এতে কনাইঘাটের ট্রাক মালিক মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও মোঃ মিজান আহমদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, কার্যকরি সভাপতি এবাদুর রহমান হেলাল, সহ সভাপতি কাওছার আহমদ, সহ সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি ফয়াজ উদ্দিন, সহ সভাপতি মোঃ সিদ্দিক আহমদ, সহ সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, কোষাধ্যক্ষ কাওছার আহমদ জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কয়ছর আহমদ, দফতার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ইসতেহাক মালিক নাঈম, পরিবহন বিষয়ক সম্পাদক রুহুল আমীন, নির্বাহী সদস্য শিব্বির আহমদ, রুহুল আমীন, বাবুল আহমদ, বদরুল আমীন ও জবরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি