৭:১০ অপরাহ্ণ
দুর্বৃত্তদের আক্রমণে আওয়ামী লীগ নেতার মৃত্যু
গত ৫ আগষ্ট দূর্বৃত্তদের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হইয়া বালাগঞ্জ থানাধীন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহমদ আলী গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তার বাড়ী বালাগঞ্জ থানাধীন চরভূয়া ভট্রপাতন গ্রামে।
উল্লেখ্য যে, গত ৫ আগষ্ট ২০২৪ ইং দুপুর অনুমাণ ২.০০ ঘটিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইভেট হেলিকাপ্টার যোগে ভারতে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার খবর শুনে তাৎক্ষনিক স্থানীয় বিএনপি জামায়াতের লোকজন আওয়ামিলীগের বিভিন্ন নেতা কর্মীদের উপর ব্যাপক আক্রমণ চালায়, নেতা কর্মীদের বাড়িঘর বাংচুর, অগ্নি সংযোগ ও লুটতরাজ করে।
সারা দেশের বিভিন্ন যায়গায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। ঐ দিন সদ্ধ্যা অনুমাণ ৬.০০ ঘটিকার সময় সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাহমদ আলী (৬০) ও তার বড় ছেলে আবুল হোসেন (বালাগঞ্জ উপজেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক) এর উপর ভয়াবহ আক্রমণ চালানো হয়। উনারা তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।
তখন কতিপয় দূর্বৃত্তরা তাদের উপর আক্রমণ করে মাতা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ব্যবসা প্রতিষ্টানে ব্যাপক লুটপাট চালায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাদেরকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা মাহমদ আলীর অবস্থা আশংখ্যাজনক হওয়ায় হাসপাতালের আসিইউ তে নিয়ে যায়। হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের এক ডাক্তারের সাথে আলাপ হলে উক্ত ডাক্তার জানান মাহমদ আলী মাতায় গুরুত্বর জখমপ্রাপ্ত হন।
দূর্বৃত্তরা মাহমদ আলীর মাতা টার্গেট করে একাধিক আঘাত করায় মাহমদ আলীর ব্রেন চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। ফলে শুরু থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়। ১০ আগষ্ট এর পর থেকে মাহমদ আলীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অতঃপর দীর্ঘ ১০ দিন আইসিইউ-তে থেকে গতকাল ১৪/০৮/২০২৪ ইং তারিখ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
মাহমদ আলীর বড় ছেলে আবুল হোসেন এর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতের ফলে আবুল হোসেন মারাত্মক জখমপ্রাপ্ত হন। এছাড়া আবুল হোসেন সহ তার ভাই খালেদ হোসেন ও মাহমুদ নাবিল হোসেন এর বিরুদ্ধে জুলাই-আগষ্ট এর আন্দোলনে মৃত ব্যক্তিদের হত্যার দায়ে মামলা করা হয়। আবুল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। মাহমদ আলীর অপর দুই ছেলেকে ধরার জন্য পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। তারা আত্নগোপনে রয়েছেন।