৯:০ ৬ অপরাহ্ণ
অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
গত ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের জেলা-৩১৫বি-১ এর অধীনস্থ ১৫৫টি ক্লাবের পরিচালিত বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম মূল্যায়ন শেষে শনিবার (১৬ অক্টোবর) ঢাকার গুলশান ক্লাবে জেলা ইভালুয়েশন কমিটির বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৫৫টি ক্লাবের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে জেলা গভর্নরের অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের ভিত্তিতে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটিকে এই বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ঘোষণা করা হয়। পুরস্কার ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, আইপিডিজি ড. এ কে এম সারওয়ার জাহান জামিল, জেলা ১ম ভাইস গভর্নর রফিকুল বারী মুক্তা, ২য় ভাইস গভর্নর ফরিদা ইয়াসমিন জেসমিন, সাবেক গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক কল্যাণে লায়ন্স ক্লাবের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ অর্জন প্রবাস ও স্থানীয় পর্যায়ে মানবিক কাজে আরও অনুপ্রেরণা জোগাবে।-বিজ্ঞপ্তি