৪:১৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শিক্ষা উপকরণ বিতরণের অংশ হিসেবে স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসায়র ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ফখরুল ইসলাম মাসরূর, শিক্ষা সচিব আব্দুল ওয়াদুদ মওদূদ, বিশিষ্ট মুরব্বি ইলিয়াসুর রহমান, কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, দপ্তর সম্পাদক ফখর উদ্দিন, সদস্য শাহিন আলম প্রমুখ।