১১:১০ অপরাহ্ণ
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর শুভেচ্ছা বাণী
সিলেটের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'ড্রীম সিলেট'১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক ভাইবোন এবং যারা এ পত্রিকার সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
পাশাপাশি 'ড্রীম সিলেট' পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। 'ড্রীম সিলেট' পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করে আসছে 'ড্রীম সিলেট'।
এ পত্রিকার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে।
আগামী দিনেও ’ড্রীম সিলেট’এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমি ড্রীম সিলেট’র সাফল্য কামনা করি।
আরিফুল হক চৌধুরী
মেয়র
সিলেট সিটি কর্পোরেশন, সিলেট।