সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২ ফেব্রুয়ারী ২০ ২১
৪:১০ অপরাহ্ণ

আলী আহমদের পিতার মৃত্যুতে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (১ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, বিএনপি নেতা আলী আহমদের পিতা তুরু মিয়া একজন শালিস ব্যক্তিত্ব হিসেবে সর্বজন শ্রদ্ধারপাত্র ছিলেন। একজন সফল ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তার অনেক সুনাম রয়েছে। তার মৃত্যুতে আমরা একজন গুনীজনকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতবাসী করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।-আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ