রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০ ২০
৩:৫৪ অপরাহ্ণ

লন্ডন প্রবাসী ও সমাজসেবী হাজী আব্দুল মতিনের ইন্তেকাল ,কমিউনিটি নেতাদের শোক

টাওয়ার হ্যামলেটসের স্পিটালফিল্ড ও বাংলা টাউন ওয়ারডের গ্রেনারী রোডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ব্যবসায়ী হাজী আব্দুল মতিন আজ ভোরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন ।চ্যারিটি সংগঠণ সোনালী স্বপ্নের চেয়ারপারসন মিসেস কামরুন নাহার শোভা হচ্ছেন মরহুমের স্ত্রী ।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধার্মিক ,বিনয়ী ,পরোপকারী ও ভাল আচরনের একজন সজ্জন মানুষ।
মরহুমের মৃত্যুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান,ইউ কে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ,মিডিয়া ব্যক্তিত্ব শামিম আরা ,কাউন্সিলার জেনেথ রহমান ,কবি শিহাবুজজামান কামাল ,বাংলা পোষ্টের এডভাইজার আলহাজ্ব আব্দুল জলিল ,কমিউনিটি নেতা আশরাফ গাজী সহ অনেকে গভীর শোক প্রকাশ করে দোয়া কামনা করেছেন ।
আগামী কাল শুক্রবার বাদ জুমআ ফোর্ড স্কোয়ার মসজিদে নামাজে জানাযা হবে বলে জানা গেছে।মহান আল্লাহ এ গুণী ব্যক্তিকে মাফ করুন ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ