১০ :০ ০ অপরাহ্ণ
সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নে সাবেক আওয়ামীলীগ নেতার বাসায় হামলা ও লুটপাট
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীণ জয়কলস ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক এক নেতা মোঃ বাদশাহ মিয়া নামক এক ব্যাক্তির বাড়িতে গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭ টার ভিতর এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ বাদশাহ মিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন সময় গত বছর করোনায় আক্রান্ত হন। এরপর তিনি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেন। সেই সময় থেকে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির সহ অন্যান্য কয়েকজন মোঃ বাদশাহ মিয়ার সহিত বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন করার চেস্টা চালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে ইলিয়াছ মিয়া সহ আরো ৭/৮ জন মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজিত হইয়া মোঃ বাদশাহ মিয়া এর বাড়িতে হামলা করে। এতে ব্যপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। হামলা চলাকালীন সময়ে আক্রমণকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়।
এই বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় যোগাযোগ করলে থানার ওসি জানান এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি কিংবা এই বিষয়ে তিনি অবগন নন।