ডেস্ক নিউজ::
৩:২৩ অপরাহ্ণ
বিশ্বনাথের প্রবীন শালিসী ব্যক্তিত্ব আব্দুল খালিক চৌধুরী ফুরু মিয়ার ইন্তেকাল
বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী ও শালিসী ব্যক্তিত্ব, প্রবীন মুরব্বি টেংরা নিবাসী আব্দুল খালিক চৌধুরী ফুরু মিয়া আর নেই। তিনি ৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী----রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র, ৮ কন্যা, নাতি নাতনি আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ শুক্রবার রাত ৯টায় সাবান টেংরা ঈদগাহ ময়দানে অনুষ্টিত হয়।
জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব প্রবীন মুরুব্বি আব্দুল খালিক চৌধুরী ফুরু মিয়া শৈশব কৈশোর ফেরিয়ে যৌবন কালেই শালিস জগতে তার ব্যাপক নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ে এবং শেষ জীবন পর্যন্ত তিনি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে ও শালিস জগতে জড়িত ছিলেন।তিনি আপাদমস্তক একজন গুনধর শালিস ব্যক্তিত্ব ছিলেন। তিনি স্বাধীনতাউত্তর একবার ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া তার জীবদ্দশায় তিনি লালাবাজার দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি,টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতির দায়িত্ব পালন সহ অসংখ্য সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।
শালিসী ব্যক্তিত্ব আব্দুল খালিক চৌধুরী ফুরু মিয়া'র মৃত্যুতে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সোহেল আহমদ চৌধুরী, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, খায়রুল আফিয়ান চৌধুরী, দক্ষিন সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দীন সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, আব্দুল খালিক চৌধুরী ফুরু মিয়া সৌখিন প্রকৃতির উদার মন মানসিকতার যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ছিলেন।
তার মৃত্যুতে সমাজ একজন ক্ষনজন্মা ব্যক্তিত্বকে হারালো। যা সহজে পুরন হওয়ার নয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে…
জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে…
স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী…
লাফার্জহোলসিম'র উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
শাল্লায় উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত
ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের…
জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা…
শাল্লায় দীর্ঘদিনের দ্বন্দ্ব ভেঙ্গে শান্তির পথে ফিরালেন এমপি…
রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল!
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত
জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা, চেয়ারম্যান প্রার্থী…
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ