৬:১৫ পূর্বাহ্ণ
অ্যাড. লুৎফুর রহমানের মৃত্যুতে ব্যারিস্টার মোস্তাকিম রাজার শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, সদ্য প্রয়াত লুৎফুর ছিলেন একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ।
অমায়িক এই রাজনীতিবিদ সিলেটবাসীর জন্য এক বটবৃক্ষ ছিলেন, তার মৃত্যুতে পুরো সিলেটের সর্বস্তরের জনসাধারণ এক অভিভাবককে হারালেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার শুণ্যতা কখনো পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়ালা যেনো মরহুমকে জান্নাতের সু-উচ্চ মাকাম নসীব করেন- আমিন।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ লুৎফুর রহমান বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে মৃত্যুবরণ করেন- ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামে।