মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৬ জানুয়ারী ২০ ২২
১১:১৯ অপরাহ্ণ

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার সহ সভাপতি, মেসার্স নাজাত মেডিকেল হল- চৌহাট্টা ও স্টেডিয়াম মার্কেটস্থ সোহেল মেডিকেল হল এর সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মতিন  ২৬ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টায় নগরীর শাহী ঈদগাহ’র টিবিগেইটস্থ ১৭/ক-অনামিকা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব আব্দুল মতিন এর নামাজে জানাযা বুধবার বাদ জোহর টিবি গেইট হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হওয়ায় মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। এদিকে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মতিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সমিতির সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন, সহ সভাপতি এম.এ আজিজ সহ সকল পরিচালকবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ