১১:০ ১ অপরাহ্ণ
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিনের শোক
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ২টা ৪০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী অত্যন্ত স্বজন ও অভিজ্ঞ সংসদ সদস্য ছিলেন। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ট ছিলেন। তিনি একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মতো একজন প্রবীন রাজনীতিবিদ ও অভিজ্ঞ সংসদ সদস্যকে হারিয়ে সিলেটসহ দেশবাসীর যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।