মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি ::
১১ ফেব্রুয়ারী ২০ ২২
১১:৫৯ অপরাহ্ণ

শফিউল আলম চৌধুরী নাদেলের জন্মদিনে ছাত্রলীগের খাদ্য বিতরণ

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এর জন্মদিনে অসহায় মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দর্শন দেউড়ি পয়েন্টে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক জাহেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানর যুবলীগ নেতা রানা আহমেদ, মহানর যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, মনসুর আলম ডেভিড, দিপক অধিকারী, সুজন পুরকায়স্থ, সাইমন ইসলাম, রিপন শেখ, খয়ের আহমেদ রিমন, তাওহিদুর রহমান, মোঃ রায়হান আহমদ, মিফতা উদ্দিন, আফসর আহমদ, শের উজ জামান লিটন, সাব্বির আহমেদ তোফায়েল, রাকিব আহমদ টিপুল, ওয়াকিল কোরাইয়েশী, জাহাঙ্গীর আলাম, নুরুল হুদা, তানজিল. মাযহারুল ইসলাম টিপু, নির্জর পলাশ, রায়হান আহমেদ রাব্বি, মিকদাদ চৌধুরী, মোঃ আসিফ আরমান আহমদ, শাহরিয়ার ইমন, মাহাদি আহমদ, কাওসার আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ