সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৪ জানুয়ারী ২০ ২১
৯:২২ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বিরের মৃত্যুতে জেলা ইউনিট কমান্ডের শোক

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের বাসিন্দা  বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মুছব্বির (ভোলা) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।


সোমবার (৪ জানুয়ারি) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার লুৎফুর রহমান লেবু চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন প্রমুখ।


উল্লেখ্য, মো. আব্দুল মুছব্বির গত ৩ জানুয়ারি দুপুর ১২: ২৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাত ৮টায় তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। জানাযায় জকিগঞ্জের সর্বস্তরের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ