রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
১০ :১৭ অপরাহ্ণ

এমরানের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আমিনুর রশিদ এমরান বিএনপি’র একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে শেষ পর্যন্ত দলের গুরুত্ব পদে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন-সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। সরকারের হামলা-মামলা উপেক্ষা করে এমরান সাংগঠনিক দায়িত্ব পালন করেছে। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন দক্ষ নেতাকে হারালো। যা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ