১২:৪৫ অপরাহ্ণ
আল্লামা খলীলুর রহমান হামিদী’র ইন্তেকালে জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের শোক
দেশবরণ্যে প্রবীণ আলেমে দ্বীন, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদ্রাসা মৌলভীবাজার এর মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান বলেন- আলেমে দ্বীন ও লাখো লাখো আলেমের উস্তাদ আল্লামা খলীলুর রহমান হামিদী বরুণা’র ইন্তেকালে দেশবাসী একজন আলেম অভিভাবক হারালো। যা সহজে পূরণ হবার নয়। তিনি আজীবন ইসলাম, ইসলামী শিক্ষা ও মানবতার কল্যানে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম খলীলুর রহমান হামিদীকে কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।