রবিবার, জুলাই ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ অক্টোবর ২০ ২০
১১:০ ৪ পূর্বাহ্ণ

ফটো সাংবাদিক ফুল মিয়ার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিলেটের হালচাল ও দৈনিক সিলেটের সময় এর ফটো সাংবাদিক মোঃ ফুল মিয়ার মাতার রুহের মাগফিরাত কামনায় টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্দ্যোগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা টুকেরবাজার নানু মিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আব্দুস শুকুর, কাজীরবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী ফয়জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সামছুদ্দিন, হাজী বিলাল উদ্দিন, মুরাদ আহমদ, পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন, যুগ্ম সম্পাদক আবু তালেব, সাবেক যুগ্ম সম্পাদক ফজল আহমদ রানা, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সহ সমাজসেবা সম্পাদক ফটো সাংবাদিক সোহেল আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জুবের আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, সহ দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, দুদু মিয়া,।
এ সময় পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী রেহান উদ্দিন, ছেলে মোঃ ফুল মিয়া, বকুল মিয়া, সবুজ আহমদ আকাশ, সাইদুল ইসলাম সাহেদ সহ আত্বীয় স্বজন প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন টুকেরবাজার নানু মিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রায়হান আহমদ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ