রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ অক্টোবর ২০ ২০
৬:৪১ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের ইন্তেকাল

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা আলহাজ¦ সিরাজুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের সময় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। তিনি সপ্তাহ ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। 

আলহাজ্ব সিরাজুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামের মরহুম ছুয়াব মিয়ার বড়পুত্র। এছাড়া তিনি নগরীর একটি প্রতিষ্ঠিত ও পরিচিত ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর খবর শুনে মরহুমের বাড়ীতে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ভীড় জমান। সবাই শোকে বিহ্বল হয়ে পড়েন। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মরহুম সিরাজুল ইসলামের জানাযা বুধবার সকাল ১১টার সময় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। 

মরহুম সিরাজুল ইসলাম মৃত্যূর পূর্ব পর্যন্ত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ছিলেন। এছাড়া তিনি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, নগরীর হাজী কুদরত উল্লাহ মার্কেটস্থ ফয়জিয়া লাইব্রেরীর স্বত্তাধিকারী, দক্ষিণ সুরমা প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ