সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ জানুয়ারী ২০ ২১
২:৪৭ পূর্বাহ্ণ

সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়ার দাফন সম্পন্ন
সিলেট সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ আওয়ামীলীগ নেতা, দক্ষিণ সুরমার সালিশ ব্যাক্তিত্ব, মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী নিবাসী, মোঃ সাইস্তা মিয়ার নামাজের জানাযা গতকাল ১৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ২ টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

পরে মরহুমের লাশ হরগৌরীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
নামাজের জানাযায় ইমামতি করেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ধর্ম সম্পাদক হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, সাধারণ এডভোকেট শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, এডভোকেট আব্দুল রকিব মন্টু, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব চুনু মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু মিয়া, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোগলা বাজার থানার ওসি মোঃ শামসুদ্দোহা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সত্তার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, সিলেট জেলা বিএনপির সদস্য শামীম আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, মোগলা বাজার থানা জাতীয় পার্টির আহবায়ক নিমার আলী,মোগলা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, মোগলা বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক নামর আলী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, মোগলা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা প্রবাসী নজরুল ইসলাম, মাওঃ মিজানুর রহমান, অধ্যাপক মুহিবুর রহমান, মোগলা বাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সারওয়ারুজ্জামান, সাবেক সিনিয়র শিক্ষক মাওঃ বজলুর রহমান,  সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন সিহাব, মোগলা বাজার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আনা মিয়া, মোগলা বাজার  সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সুহেল আহমদ কর্নেল, মনসুর আহমদ চৌধুরী, যুবলীগ নেতা জাকারিয়া উল হক, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম এরশাদ, সাবেক মেম্বার সোনাহর আলী সুনা মিয়া, আইয়ুব হোসেন মেম্বার, মকবুল আলী মেম্বার, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, অবসরপ্রাপ্ত ফরেষ্ট অফিসার মুহিবুল হক, ব্যাবসায়ী আব্দুল কাদির, ডাঃ রুপম মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, ব্যাবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ জানাযায় শরিক হন।
এর আগে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি হেলাল বক্স, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর তৌতৌফিক বক্স লিপন মরহুমের বাড়িতে গিয়ে মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ