১০ :৪৭ পূর্বাহ্ণ
সালেহ আহমদ স্মরণে নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ৯৩ ব্যাচের শোকসভা
সদ্য প্রয়াত জনাব সালেহ আহমদ (ছালিক মিয়া) স্মরণে ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ১৯৯৩ ব্যাচের পক্ষ হতে ভাদেশ্বর মাইজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলী আহমদ মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম চৌধুরী, বিশিষ্ট সমাজ-সেবী, দানবীর, শিল্পপতি ও শিক্ষানুরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জলিল, সিনিওর শিক্ষক, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ, আব্দুল মালিক, সভাপতি, ১নং দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিম উদ্দীন, সদস্য, গভর্নিং বডি, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ও জহির উদ্দিন, প্রধান শিক্ষক, কলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। '৯৩ ব্যাচের শিক্ষার্থী নাজিম আহমদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন '৯৩ ব্যাচের শিক্ষার্থী সেলিম আহমদ। এছাড়াও ব্যাচের পক্ষ হতে বক্তব্য রাখেন মিফতাহ উদ্দিন ও উজ্জ্বল আহমদ। অনুষ্ঠানের শুরুতেই জনাব সালেহ আহমদ (ছালিক মিয়া) স্মরণে একটি শোক-পত্র উপস্থাপন করেন নাজিম আহমদ, '৯৩ ব্যাচ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তাহের আহমদ, সহসভাপতি, মাইজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এম. এ. হান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ। প্রধান অতিথির বক্তব্যে মাসুম চৌধুরী বলেন, ছালিক ভাই ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ-সেবী, সৎ ও সদালাপী একজন অনুকরণীয় মানুষ। তিনি খুব অল্প সময়ে সবাইকে আপন করে নিতেন। আমি তার সাথে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। তিনি বলেন, শোক সভার আয়োজক '৯৩ ব্যাচ একটি সৃষ্টিশীল ও সক্রিয় ব্যাচ। তারেক জলিল স্যার বলেন, ছালিক ভাই ছিলেন অত্যন্ত বিণয়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ-সেবী, সৎ ব্যাবসায়ী ও একজন অনুকরণীয় অভিভাবক। তিনি তার সৃষ্টিশীল অবদানের মাধ্যমে ভাদেশ্বরের বিভিন্ন প্রতিষ্ঠান গঠনে ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুর মাধ্যমে আমরা একজন অভিভাবক হারিয়েছি। তিনি আরও বলেন, '৯৩ ব্যাচ একটি আলোচিত ও আলোকিত ব্যাচ। উল্লেখ্য শোকসভার পূর্বে একটি কোরআনে খতম পড়ানো হয়। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ, ভাদেশ্বর হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা। উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন ভাদেশ্বরের বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও '৯৩ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, '৯৩ ব্যাচের সক্রিয় প্রবাসী বন্ধুরা কর্মসূচীটির সমন্বয় ও সফল করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন। এসএসসি ১৯৯৩ ব্যাচ এর পক্ষ হতে আমেরিকা ও ইংল্যান্ডের সকল ও সহযোগীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।