মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০ ২৬
শাল্লা প্রতিনিধি
১১ অক্টোবর ২০ ২৬
৪:২১ অপরাহ্ণ

শাল্লা প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি দিলোয়ার হোসেন, সম্পাদক সন্দীপন তালুকদার

শাল্লা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) দুপুরের শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাবের কার্যালয়ে প্রবীন সাংবাদিক জেসি বিশ্বাসের সভাপতিত্বে ও শান্ত কুমার তালুকদারের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দিলোয়ার হোসেন দিলু (দৈনিক যায়যায়দিন)কে সভাপতি ও সন্দীপন তালুকদার সুজন (কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া ও সিলেট ভিউ)কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সভাপতির বক্তব্যে জেসি বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমরা সাংবাদিকরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা সবাই একপ্লাটফর্মে এসে একটা সুন্দর কমিটি গঠন করে উপজেলার সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব।

এছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নবগঠিত কমিটি দেশ সেবায় নিজেকে নিবেদিত রাখবে এ আমার বিশ্বাস। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ । ​সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে জানান, দিলুয়ার হোসেন ও সন্দীপন তালুকদার সুজনের বলিষ্ঠ নেতৃত্বে শাল্লা উপজেলায় সংগঠন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন—এমনটাই প্রত্যাশা সবার। কমিটির উপদেষ্ঠা মন্ডলীতে আছেন প্রবীন সাংবাদিক জেসি বিশ্বাস যতীন, সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পিসি দাস(পীযুষ), শাল্লার খবরের সম্পাদক বাদল দাস, বিজয়ের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌফিকুর রহমান তাহের।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ